https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গাইবান্ধায় আর্ন্তজাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত - Gaibandha Online Portal

Breaking News

গাইবান্ধায় আর্ন্তজাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত


সাম্য ও অভিন্নযাত্রায় প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন, এই শ্লোগান কে সামনে রেখে পালিত হল ২৭তম আর্ন্তজাতিক প্রতিবন্ধী দিবস এবং ২০তম জাতীয় প্রতিবন্ধী দিবস।
দিবসটি উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্য্যালয়ের আয়োজনে আজ সোমবার সকালে একটি বর্নাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়। 
র‌্যালীটি শহরের স্বাধীনতা প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয় পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সেবাষ্টিন রেমা, আরো বক্তব্য রাখেন জেলার সমাজ সেবার উপ পরিচালক মোঃ এমদাদুল হক প্রামানিক, অধ্যক্ষ মাজহারুল মান্নান সহ অনেকে । শেষে প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ারসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

Image may contain: 7 people, people standing

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷