https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনায় প্রতিরোধে গাইবান্ধায় মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান - Gaibandha Online Portal

Breaking News

ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনায় প্রতিরোধে গাইবান্ধায় মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান


আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনা প্রতিরোধে গাইবান্ধায় স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। 
গতকাল ৫ ডিসেম্বর বুধবার গাইবান্ধা জেলা প্রশাসক সেবাষ্টিন রেমা ও পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়ার কাছে স্মারকলিপি প্রদান করে সংগঠনের গাইবান্ধা জেলা শাখার নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি আমাতুর নুর ছড়া, সহ-সভাপতি মায়া রাণী পোদ্দার, শংকরী দেব, সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, সহ-সাধারণ সম্পাদক কাকলী সাহা, লিগ্যাল এইড সম্পাদক মাহফুজা খানম মিতা, সমাজ কল্যাণ সম্পাদক অঞ্জলী রাণী দাস, খালেদা রিটা, মনিকা প্রসাদ প্রমুখ।
স্মারকলিপিতে নারী নির্যাতন প্রতিরোধকল্পে ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনা প্রতিরোধে সংঘটিত ঘটনাসমূহের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তসহ দ্রুত বিচারের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। 

Image may contain: 8 people, people standing

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷