https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সফরসঙ্গী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে অ্যাড হীরুর অংশগ্রহণের জন্য গাইবান্ধা জেলা বারের পক্ষ থেকে সংবর্ধনা - Gaibandha Online Portal

Breaking News

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সফরসঙ্গী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে অ্যাড হীরুর অংশগ্রহণের জন্য গাইবান্ধা জেলা বারের পক্ষ থেকে সংবর্ধনা

গাইবান্ধা জেলা বারের সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগ জেলা শাখার সভাপতি অ্যাড. সৈয়দ-শামস-উল আলম হীরু বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সফরসঙ্গী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে অংশ নেন। গৌরবময় এই অংশগ্রহণের জন্য গাইবান্ধা জেলা বার এসোসিয়েশন মঙ্গলবার এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। সংবর্ধনা অনুষ্ঠানে জেলা বারের পক্ষ থেকে তাকে উত্তরীয় ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। জেলা বারের প্রবীণ আইনজীবিরা এসব শুভেচ্ছা তুলে দেন।
সংবর্ধনা উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা বার সভাপতি অ্যাড. ফারুক আহমেদ প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাড. শামছুল আলম প্রধান, আব্দুল জলিল আকন্দ, সুলতান আলী মন্ডল, জেলা বারের সাধারণ সম্পাদক আহসানুল করিম লাছু, গোবিন্দগঞ্জ পৌর মেয়র আতাউর রহমান সরকার, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমারুল ইসলাম সাবিন, পিপি শফিকুল ইসলাম, নিরঞ্জন কুমার ঘোষ, চৌধুরী নার্গিস আকতার, আনিছুর রহমান, সরওয়ার হোসেন বাবুল, জাহাঙ্গীর আলম জিন্নাহ প্রমুখ।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷