৪০ দিন প্রশিক্ষণ শেষে গাইবান্ধায় হিজড়াদের মধ্যে সনদপত্র সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ
হিজড়াদের ৪০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ শেষে আজ ৭ নভেম্বর মঙ্গলবার গাইবান্ধা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সনদপত্র, সেলাই মেশিন ও নগদ টাকা বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাপান জাইকার ব্যবস্থাপনায় এই প্রশিক্ষণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র, সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল।
উপজেলা নির্বাহী অফিসার আলিয়া ফেরদৌস জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল করিম, জেলা সমাজসেবার উপ-পরিচালক এমদাদুল হক প্রামানিক, জেলা ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা একেএম ইদ্রিস আলী, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রশিদা বেগম, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম আজম প্রমুখ।
পরে জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল ১২ জন প্রশিক্ষণপ্রাপ্ত হিজড়াদের প্রত্যেককে সনদপত্র, সেলাই মেশিন ও নগদ ১১ হাজার টাকা প্রদান করেন।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷