চাম্পাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ শ্রেনীর ছাত্রীকে থাপ্পর দেওয়ায় ঘটনায়: বিভিন্ন গুঞ্জনে স্থানীয়দের তোপের মুখে বিদ্যালয় ছাড়া শিক্ষক
পলাশবাড়ী উপজেলার নিকটবর্তী পীরগঞ্জের চাম্পাগন্জ (বিটিসি) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অপূর্ব কুমার রায় এর বিরুদ্ধে ৫ম শ্রেনীর এক স্কুল ছাত্রীর পিটে ও কাধে অযাথা থাপ্পর দেয়ায় অভিযোগ উঠায় না না গুঞ্জনে উক্ত সহকারি শিক্ষক কে তোপের মুখে বিদ্যালয় ছাড়া করেছে স্থানীরা। এঘটনার পর হতে শিক্ষক অপূর্ব বিদ্যালয়ে উপস্থিত হননি বলে জানা যায়। সহকারি শিক্ষক অপূর্ব উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ততবির করে অন্যত্র বদলির হওয়ার চেষ্টা করছেন বলে জানা যায়। এঘটনার পর হতে অত্র এলাকায় অভিভাবকসহ জনমনে নানা প্রশ্ন ও মিশ্র প্রতিক্রিয়াসহ না না গুনজনের সৃর্ষ্টি হয়েছে।
উক্ত ছাত্রীকে চর -থাপ্পর মারার ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাত্রীর পরিবার হতে এ বিষয়ে মৌখিক অভিযোগ পাওয়া গেছে বলে চাম্পাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা খানম জানান,অপূর্ব বিদ্যালয়ে নেই কেন জানতে চাইলে তিনি জানান, সহকারি শিক্ষক অপূর্ব মোবাইলের মাধ্যমে ছুটি চেয়েছেন তবে কোন লেখিত আবেদন পত্র দেননি। আজ বিদ্যালয়ে না আসলে তাকে শিক্ষক উপস্থিতি রেজিষ্টারে অনউপস্থিত দেখানো হবে।
উক্ত ছাত্রীর পরিবার জানায় তাদের কন্যা সন্তানটিকে অত্র বিদ্যালয়ের পিএসসি পরীক্ষার্থীদের কোচিং করানো কালিন সময়ে সহকারি শিক্ষক অপূর্ব রায় পিটে ও কাধে কারণবিহীন অযাথা থাপ্পর দেওয়ায় অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি ও প্রধান শিক্ষককে অবগত করে ছাত্রীর মা। এর বেশী কিছু তারা জানেন না বলে জানান।
এঘটনার সত্যতা নিশ্চিত করে বিদ্যালয়ের সাবেক সভাপতি সেকেন্দার আলী জানান,উক্ত শিক্ষকের পূর্বে এরকম ঘটনা ও বর্তমান ঘটনায় বিদ্যালয়ে আসতে নিষেধ করা হয়েছে। এবং এবিষয়ে জরুরী ব্যবস্থা নিতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কে অবগত করা হয়েছে। আমরা সচেতন মহল সহকারি শিক্ষক অপূর্বকে কিছুতেই বিদ্যালয়ে আসতে দিবো না।
এঘটনার পড় থেকে শিক্ষক অপূর্ব বিদ্যালয়ে গতকাল রবিবার থেকে আজ সোমবার অবদি অনউপস্থিত থেকে গা ঢাকা দিয়েছেন।
সহকারি শিক্ষক অপুর্ব কুমার রায় পলাশবাড়ী উপজেলার মহেষপুর গ্রামের শশীভুষন রায়ের ছেলে। এখবর সত্যতা নিশ্চিত করতে চম্পাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও অপূর্ব কুমার রায়ের মহেষপুর গ্রামের বাড়ীতে গেলে তাকে পাওয়া যায়নি।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷