গাইবান্ধায় গনপ্রকৌশল দিবস এর ৪৭ তম প্রতিষ্ঠবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
“ টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে দক্ষতা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ বুধবার সকালে ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর গৌরবোজ্জ্বল ৪৭ তম প্রতিষ্ঠবার্ষিকী ও গনপ্রকৌশল দিবস ১৭ উপলক্ষে জেলা নির্বাহী কমিটি গাইবান্ধার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহরের স্বাধীনতা প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটির উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল।
র্যালিটি বের হয়ে শহরের প্রদান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জিয়েট গাইবান্ধার অধ্যক্ষ মো: সোহরাওয়ার্দ্দী মন্ডল। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ও আইডিইবি গাইবান্ধার সভাপতি চন্দ্র শেখর দাস এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ত্রান ও পূর্নবাসন কর্মকর্তা এ.কে.এস ইদ্রিস আলী, গাইবান্ধা এটিআই এর সিনিয়র সাব এ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার ও আইডিইবি সাধারন সম্পাদক মো: জাকির ইবনে আলী পাঠান, যুগ্ন সাধারন সম্পাদক জানে আলম সোহেল, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো: মাহফুজার রহমান, গবেষনা ও আইসিটি সম্পাদক ইসতিয়াক উদ্দিন আদিল, টি.এস.সি গাইবান্ধার ইন্সট্রাক্টর মো: মাহমুদুল হক কাজল।
অনুষ্ঠানটিতে সঞ্চালনা করেন এ.বি.এম মাহবুবুল আলম।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷