পলাশবাড়ীতে তিন ইউনিয়নের নির্বাচনের দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৩টি ইউনিয়নের নির্বাচনে দাবীতে এক বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে স্থানীয় চৌমাথা মোড়ে ভোটাধিকার বাস্তবায়ন কমিটি ও মোটর শ্রমিক সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লবের আয়োজনে অনুষ্ঠিত হয়। আওয়ামীলীগ ও ভোটাধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি আবু বকর প্রধানের সভাপতিত্বে এক সমাবেশ বক্তব্য রাখেন, আওয়ামীলীগ সহ-সভাপতি ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম বাবু, সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির সুমন, আওয়ামীলীগ নেতা এনামুল হক মকবুল, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবহান বিচ্চু, শ্রমিকলীগ সভাপতি আবুল কালাম আজাদ সাবু, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সভাপতি শেখ শামছুজ্জোহা আহম্মেদ হিটু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সদস্য সচিব আশরাফুল ইসলাম তিতাস, গণজাগরণ মঞ্চ মুখপাত্র আশরাফুল ইসলাম, বরিশাল ইউপি’র চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক রফিকুল ইসলাম, কিশোরগাড়ী ইউপি’র শাহিন মন্ডল, হারুন-অর-রশিদ রঞ্জু, গাইবান্ধা জেলা পিকআপ (যান্ত্রিক) মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মাদ সেলিমসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। সভাটি সঞ্চালন করেন উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মাহামুদুজ্জামান প্রান্ত। সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বেসহ তিনটি ইউনিয়নে নির্বাচন দিতে হবে। অন্যথায় এলাকাবাসী বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷