গাইবান্ধায় পুলিশের বার্ষিক প্যারেড পরিদর্শন করলেন ডিআইজি
গাইবান্ধা জেলা পুলিশের বার্ষিক প্যারেড পরিদর্শন করলেন রংপুর রেজ্ঞের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম,পিপিএম।
মঙ্গলবার সকালে জেলা পুলিশ লাইন মাঠে পুলিশের বার্ষিক প্যারেড অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত প্যারেড অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গাইবান্ধার সু-যোগ্য জেলা পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম। এ প্যারেড অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, সিনিয়র সহকারী পুলিশ সুপার রেজিনুর রহমানসহ অন্যান্য অধিনস্থ পুলিশ কর্মকর্তা। এ ছাড়াও জেলার ৭ টি থানার অফিসার ইনচার্জগণ এবং পুলিশ সদস্যরা প্যারেড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷