https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 সদর উপজেলার দারিয়াপুর জয়নাল আবেদীন প্রিপারেটরী স্কুলে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত - Gaibandha Online Portal

Breaking News

সদর উপজেলার দারিয়াপুর জয়নাল আবেদীন প্রিপারেটরী স্কুলে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর জয়নাল আবেদীন প্রিপারেটরী স্কুলের ২০১৭ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 
বুধবার সকাল ১১টায় নিজেস্ব ক্যাম্পাসে কোরআন তেলোয়াত ও পবিত্র গীতা পাঠের মধ্যদিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাইদুর রহমান রেজাকুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আব্দুল হামিদ সরকার, রেজাউন্নবী রেজা, নয়ন কুমার সরকার, ইকবাল মাহমুদ, বিদায়ী শিক্ষার্থী অথৈ আলো, মানপত্র পাঠ করেন চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আক্তার জাহান আঁখি। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালক ও অধ্যক্ষ সুমন কুমার বর্মন। বিদায়ী শিক্ষার্থীদের হাতে মানপত্র তুলে দেন ৪র্থ শ্রেণির শিক্ষার্থী মিনু আক্তার মিম।
সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালন করেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষিকা মেহেরুন মুন্নি। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন দারিয়াপুর বায়তুল আক্শা জামে মসজিদের মোয়াজ্জিন সৈয়দ রাসেল। শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে রজনীগন্ধার ষ্টিক ও শিক্ষা উপকরণ তুলেদেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী মায়িশা নিহা, সিন্থিয়া আক্তার, আক্তার জাহান আঁখি।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷