https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 পলাশবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পুলিশী বাধায় পন্ড - Gaibandha Online Portal

Breaking News

পলাশবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পুলিশী বাধায় পন্ড

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারন সম্পাদক আকরামুল হাসান মিন্টুকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা ও সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদল ।
আজ ১৯ নভেম্বর বেলা ১টার সময় উপজেলার গাইবান্ধা রোডের তিন মাথায় ছাত্রদলের অস্থায়ী কার্যালয়ের সামন থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে তিন মাথায় কার্যালয়ে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে ছাত্রদল, যুবদল, কৃষকদল ও সেচ্ছাসেবকদলের দলীয় নেতাকর্মীরা অংশ নেয়।
পরে সেখানে উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল মোত্তালিব সরকার বকুলের সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত সমাবেশ চলাকালে পুলিশের বাধায় সমাবেশটি পন্ড হয়। এসময় পুলিশের বাধাকালে উপস্থিত নেতাকর্মীরা এদিক সেদিক সড়িয়ে যায়।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷