গাইবান্ধায় জাতীয় যুব দিবস পালিত
জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে ‘যুবদের জাগরণ, বাংলাদেশের উন্নয়ন’ এই শ্লোগানকে সামনে রেখে আজ ১ নভেম্বর বুধবার গাইবান্ধা শহরে র্যালী, আলোচনা সভা, সনদপত্র ও ঋণের চেক বিতরণসহ বিভিন্ন কর্মসূচী পালিত হয়। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে স্বাধীনতা প্রাঙ্গন থেকে একটি র্যালীটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্র্যালী শেষে জেলা শিল্পকলা একাডেমী হলরুম এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, সদর উপজেলা নির্বাহী অফিসার আলিয়া ফেরদৌস জাহান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. তোফায়েল আহমদ খান প্রমুখ।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷