সুন্দরগঞ্জে মা সমাবেশ ও শিক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার পুটিমারী উচ্চ বিদ্যালয়ে আজ ২৯ অক্টোবর রোববার মা সমাবেশ ও আসন্ন জেএসসি পরিক্ষার্থীদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের আয়োজনে ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুস ছাত্তার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মা সমাবেশে ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস.এম. গোলাম কিবরিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য এমদাদুল হক নাদিম। এসময় আরোও বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শাহজাহান মিঞা, তারাপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম লেবু, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাজেদুল ইসলাম ও তারাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামছুল হক প্রমূখ।
পরে আসন্ন জেএসসি পরিক্ষার্থীদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন তারাপুর ইউনিয়ন পরিষদ হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মোঃ শফিকুল ইসলাম।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিষ্ণু পদ বর্ম্মন।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷