https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 অনুষ্ঠিত হল গাইবান্ধায় জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি বার্ষিক সাধারণ সভা - Gaibandha Online Portal

Breaking News

অনুষ্ঠিত হল গাইবান্ধায় জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি বার্ষিক সাধারণ সভা

গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি নং রাজ ১০৭) এর ত্রি বার্ষিক সাধারন সভা আজ ২৯ অক্টোবর রবিবার কেন্দ্রী বাস টার্মিনালে অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন ( রেজি নং রাজ -১০৭) এর সভাপতি আব্দুর রশিদ সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার আব্দুল্যা আল ফারুক প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র সংগঠনের সাধারণ সম্পাদক গৌতম কুমার চক্রবর্তী বিষু। এসময় অত্র শ্রমিক সংগঠনেরর শ্রমিক নেতৃবৃন্দুসহ সাধারণ শ্রমিকগণ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷