গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার প্রয়াত সচিব আনোয়ার হোসেনের মৃত্যুতে শ্রদ্ধা ও তাৎক্ষনিক শোক প্রকাশ
গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার প্রয়াত সচিব আনোয়ার হোসেনের আকস্মিক মৃত্যুতে গাইবান্ধার ক্রীড়া অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তার মরদেহ গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ের সামনে মঙ্গলবার বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাখা হয়। তার মরদেহে জেলা প্রশাসক, পৌরসভার মেয়র ও বিভিন্ন ক্রীড়া সংগঠন এবং জেলা ক্রীড়া সংস্থার পক্ষে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় তার কফিনের পাশে উপস্থিত সকলে এক মিনিট নিরবে দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা নিবেদন করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেন।
সেখানে তাৎক্ষনিক এক শোকসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রেখে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, গাইবান্ধা পৌরসভার মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, সাবেক এমপি আব্দুর রশিদ সরকার, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু,নবারু ক্রীড়া চক্রের সভাপতি সারওয়ার হোসেন শাহীন, সাধারন সম্পাদক আতিক বাবু, ওয়াজিউর রহমান রাফেল, মৃদুল মোস্তাফিজ ঝন্টু, অমিতাভ দাশ হিমুন, জিয়াউর রহমান হেনরী, জিয়াউল হক জনি, আরিফুল ইসলাম বাবু, রকিবুল ইসলাম রিটন, মাসুদুল হক মাসুদ, রিজিয়া আক্তার বিউটি প্রমুখ।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷