https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 সাঘাটায় জাসদের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা - Gaibandha Online Portal

Breaking News

সাঘাটায় জাসদের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে ষ্টেশন চত্বরে সাঘাটা উপজেলা জাসদের আয়োজনে আজ মঙ্গলবার সন্ধ্যায় জাসদের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আল ইমরান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ডা: একরাম হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জাসদের সহ: সভাপতি জিয়াউল হক জনি, উপজেলা জাসদ সাধারণ সম্পাদক ও জুমারবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ রোস্তম আলী আকন্দ, জোবায়দুর রহমান, জসিম উদ্দিন, শাহ আলম, আজাহার আলী, নুর জাহান বেগম, কণক মিয়া, জামিল আহম্মেদ প্রমুখ।
আলোচনা সভার পূর্বে এক বিশাল র‌্যালী উপজেলার বোনারপাড়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷