https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 রাজধানীর পল্লবী এলাকায় অভিযান পরিচালনা করে ১৬ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪। - Gaibandha Online Portal

Breaking News

রাজধানীর পল্লবী এলাকায় অভিযান পরিচালনা করে ১৬ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

রাজধানীর পল্লবী এলাকায় অভিযান পরিচালনা করে ১৬ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

১। র্যাব-৪ খুন, ডাকাতি, দস্যুতা, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতার এবং জঙ্গীবাদের মত ঘৃণ্যতম অপরাধ নির্মূল ও রহস্য উৎঘাটনের পাশাপাশি মাদকদ্রব্য উদ্ধার, মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাব মাদক বিরোধী অভিযান জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় ০৪ ডিসেম্বর ২০২২ তারিখ সকাল ০৮.২০ ঘটিকায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল রাজধানীর পল্লবী থানাধীন কালশী মোড়স্থ এলা অভিযান পরিচালনা করে ১৬ কেজি গাঁজা, ০৩ টি মোবাইল এবং ০৪ টি সিমকার্ডসহ নিম্নোক্ত ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সমর্থ হয়ঃ
(ক) মোঃ নাজির মিয়া (৩৫), জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
(খ) মোঃ রুবেল হক (২৬), জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
২। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা বেশ কিছুদিন যাবত দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ ও বিক্রয় করে আসছিলো।
৩। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে র‌্যাব-৪ কর্তৃক এরূপ মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷