https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 ‘মাসুদ রানা’য় তবে সুমনই ফাইনাল - Gaibandha Online Portal

Breaking News

‘মাসুদ রানা’য় তবে সুমনই ফাইনাল


Image may contain: 2 people, people standing and outdoor

 প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া বহু আগেই ষাটের দশকের জনপ্রিয় ‘মাসুদ রানা’ সিরিজের চরিত্র অবলম্বনে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। চলচ্চিত্রটি পরিচালনা করবেন আসিফ আকবর।

কাজী আনোয়ার হোসেনের স্পাই থ্রিলার ‘মাসুদ রানা’ অবলম্বনে নির্মিতব্য চলচ্চিত্রের নাম ভূমিকায় এবিএম সুমন ও নবনীতা চরিত্রে সৈয়দা তৌহিদা হক অমনি অভিনয় করবেন।

বড় বাজেটের এ চলচ্চিত্রে মাসুদ রানা চরিত্রে এবিএম সুমনের নাম কয়েক মাস ধরে আলোচনায় থাকলেও গতকাল বুধবার তার জন্মদিনে আনুষ্ঠানিকভাবে এ অভিনেতার নাম ঘোষণা করে জাজ মাল্টিমিডিয়া।

প্রায় ১২ হাজার প্রতিযোগীর মধ্য থেকে এ চরিত্রের জন্য তাকে বেছে নেওয়া হয়েছে বলে জানায় প্রযোজনা প্রতিষ্ঠান।

তার আগে মাসুদ রানার অন্যতম সঙ্গী নবনীতা চরিত্রে অভিনয়ের জন্য চট্টগ্রামের মেয়ে সৈয়দা তৌহিদা হক অমনিকে চূড়ান্ত করা হয়। এই চলচ্চিত্রের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটবে তার।

করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলে লস অ্যাঞ্জেলেস, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকায় সিরিজের প্রথম চলচ্চিত্রের শুটিং শুরুর পরিকল্পনার কথা জানানো হয়েছে।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷