https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গোবিন্দগঞ্জ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা ও নব যোগদানকৃত ডাক্তারের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত - Gaibandha Online Portal

Breaking News

গোবিন্দগঞ্জ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা ও নব যোগদানকৃত ডাক্তারের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা ও নব যোগদানকারী ২২ জন ডাক্তারের সাথে গতকাল মঙ্গলবার দুপুরে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী। এতে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি আব্দুল লতিফ প্রধান, উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন, থানা অফিসার ইনচার্জ একে এম মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মজিদুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক ডাঃ শাহজাহান সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিউল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দরবস্ত ইউপি চেয়ারম্যান আ,র,ম শরিফুল ইসলাম জর্জ, মহিলা ভাইস চেয়ারম্যান শাকিলা খাতুন, যুবলীগ নেতা আলতামাসুল শিল্পী, শিবপুর ইউপি চেয়ারম্যান ভিপি সেকেন্দার আলী মন্ডল, গোবিন্দগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোপাল মোহন্ত ও সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রধান টুকু, আওয়ামীলীগ নেতা সোহরাব হোসেন ও তোফায়েল আহমেদ এলিন, হাসপাতালের নবাগত ডাক্তারদের মধ্যে ডাঃ আরিফ, ডাঃ শরিফুল, ডাঃ সাবরিনা, ডাঃ আফসানা, ডাঃ সেরিন রহমান, ব্র্যাকের কর্মকর্তা বিউটি বেগম, হাসপাতালের পরিসংখ্যান বিদ শরীফুল ইসলাম জুয়েল আলম প্রমুখ।


Image may contain: 2 people, people standing



Image may contain: 4 people, people standingImage may contain: 5 people, people sitting and people standing

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷