https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গাইবান্ধায় পুলবন্দি ব্রিজ এলাকা থেকে গুলিবিদ্ধ ডাকাতসহ আটক-৩ - Gaibandha Online Portal

Breaking News

গাইবান্ধায় পুলবন্দি ব্রিজ এলাকা থেকে গুলিবিদ্ধ ডাকাতসহ আটক-৩

গাইবান্ধায় সদর উপজেলার বালাশিঘাট সড়কের পুলবন্দি ব্রিজ এলাকা থেকে গুলিবিদ্ধ দুই ডাকাতসহ তিনজনকে আটক করেছে পুলিশ বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে ১০ টার দিকে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা সদর থানার ওসি তদন্ত মজিবর রহমান।
এর আগে বুধবার (৬ নভেম্বর) দিবাগত রাতে বালাসী সড়ক এলাকা থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলো- পলাশবাড়ী উপজেলার ভগবানপুর গ্রামের প্রয়াত আবুল কাশেমের ছেলে মেজবাউল ওরফে বাউল (৪০), বরিশাল ইউনিয়নের মরিচাপুর গ্রামের কাজেম আলীর ছেলে মধু মিয়া (৪৮) দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার কশিগারী সোনারপাড়া গ্রামের দিলজার ইসলামের ছেলে তোহিদুল ইসলাম (৩৪)। এ ঘটনায় থানায় তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। 
পুলিশ জানায়, ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বালাসী সড়ক এলাকায় গেলে পুলিশকে লক্ষ্য করে ডাকাত দল গুলি ছুঁড়লে পুলিশ আত্নরক্ষার্থে গুলি করে। এ সময় দুই ডাকাত গুলিবিদ্ধ হয় এবং চার পুলিশ সদস্য আহত হয়। গুলিবিদ্ধ ডাকাতদের প্রথমে জেলা হাসপাতালে ভর্তি করা হয় পরে তাদের রংপুর হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় ডাকাতের বাকি সহযোগীরা পালিয়ে যায়।
Image result for গাইবান্ধা

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷