https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গাইবান্ধার পলাশবাড়ীতে লিঙ্গ কর্তনকৃত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ - Gaibandha Online Portal

Breaking News

গাইবান্ধার পলাশবাড়ীতে লিঙ্গ কর্তনকৃত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ

গাইবান্ধার পলাশবাড়ী পৌর এলাকার রাঙ্গামাটি গ্রাম এলাকা থেকে মঙ্গলবার বিকেলে পুরুষ লিঙ্গ কর্তনকৃত আনুমানিক ২২ বছরের এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পলাশবাড়ী থানা পুলিশ।
থানা পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়,গত সোমবার রাতের কোন এক সময় অজ্ঞাত দুর্বৃত্ত চক্র এলাকাবাসির অজান্তে ওই যুবকের মরদেহটি ফেলে রেখে যায়।

ওইস্থানে একটি নির্জন বাঁশ ঝাড় সংলগ্ন একটি হলুদ ক্ষেতে মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর বিকেলে স্থানীয়রা লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল রিপোর্ট তৈরী শেষে লিঙ্গ কর্তনকৃত লাশটি থানায় নিয়ে আসে।

থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি সনাক্তকরণে প্রয়োজনীয় তদন্তসহ সন্ধান অব্যাহত রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ওই যুবকের কোন পরিচয় মেলেনি বলে জানা গেছে।
Image may contain: one or more people

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷