https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 খালেদা জিয়ার মুক্তির দাবিতে গাইবান্ধায় স্বেচ্ছাসেবক দলের মানববন্ধন - Gaibandha Online Portal

Breaking News

খালেদা জিয়ার মুক্তির দাবিতে গাইবান্ধায় স্বেচ্ছাসেবক দলের মানববন্ধন

কেন্দ্রীয় কর্মসূর্চীর অংশো হিসাবে বিএনপির চেয়ারপারসন সাবেক সফল তিনবারের প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে গাইবান্ধায় স্বেচ্ছা সেবকদলের মানববন্ধন অনুষ্ঠিত।
২৮ সেপ্টম্বর শনিবার দুপুরে জেলা বিএনপির নিজস্ব কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জেলা শাখার আয়োজনে বিশাল এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু বকর স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন-নবী -টিটুল।
অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, গাইবান্ধা সদর থানা বিএনপির আহ্বায়ক খন্দাকার ওমর ফারুক সেলু, জেলা বিএনপির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আ: মান্নান সরকার, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কামরুল হাসান সেলিম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. মুঞ্জুরুল মোর্শেদ বাবু, বিএনপি নেতা সাজ্জাদ হাসান পল্টন, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম আযম, শাহারুল কইসলাম সুমন, জাহাঙ্গীর আলম, হাসানুল হক রিপন, মোস্তাক মান্না, সুইট, আনারুল, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক খন্দাকার আল আমিন, জেলা ছাত্র দলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জীম প্রমুখ।
উক্ত মানববন্ধনটি সঞ্চালন করেন গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক শাহজালাল সরকার খোকন।
এছাড়া ও মানববন্ধন চলাকালে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী, আলমগীর সাদুল্যা দুদু , আনিছুর রহমান তালুকদার বাবু , ফুলছড়ি থানা বিএনপির আহবায়ক সাদেকুল ইসলাম নান্নু, সোলায়মান, ফেরদৌস আলম লিটনসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।
বক্তারা বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি দাবি জানান। বেগম জিয়াকে অনতি বিলম্বে মুক্তি না দিলে আগামী দিনে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়ার হুশিয়া দেন। ঢাকা শহরসহ বিভিন্ন বিভাগীয় শহরে সরকারী দলের নেতা-কর্মীদের ছত্রছায়ায় ক্যাসিনো নামক জুয়ার আসর বসানো তীব্র নিন্দা জানান।
Image may contain: 20 people, people smiling, outdoor

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷