https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গাইবান্ধায় পুলিশ সুপারের সংবাদ সম্মেলন - Gaibandha Online Portal

Breaking News

গাইবান্ধায় পুলিশ সুপারের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় প্রাইমারী সহকারী শিক্ষক নিয়োগ পরিক্ষায় প্রশ্ন পত্র ফাস চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় আজ শনিবার সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকের জানানো হয়।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার ( এ সাকের্ল -আব্দুল আউয়াল ও বি সার্কেল -ময়নুল হক) জানান,  এই চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারী নিয়োগের পরিক্ষার নিরীহ চাকুরী প্রত্যাশি পরিক্ষর্থীদের প্রশ্নপ্রত্র সহ উত্তর পত্র অগ্রীম দেওয়ার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছিলো। এর ধারাবাহিকতায় গতকাল শুক্রবার প্রাইমারী নিয়োগ পরিক্ষায় উত্তর পত্র দেওয়ার কথা বলে কয়েকজন শিক্ষার্থীর কাছ থেকে মোটা অংকের টাকা নেওয়ার সময় গাইবান্ধা ও পলাশবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে মহিলা সহ চার সদস্য কে ডিবি পুলিশ আটক করে ।

এর প্রতারনার চক্রে দুই জন প্রাইমারী সহকারী শিক্ষক সহ ৪জন রয়েছে , এরা হল তুলসিঘাট এলাকার মাহামুদুল হক এর পুত্র ফজলুল হক স্বপন , সদর উপজেলার বিষ্টপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে রফিকুল ইসলাম, বাসুদেপপুর গ্রামের মোজ্জামেল হক ছেলে ফারুক হোসেন ও আঞ্জুয়ারা বেগম। এদের বিরুদ্ধো নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
Image may contain: one or more people and people sitting

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷