https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন - Gaibandha Online Portal

Breaking News

বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল গাইবান্ধা পৌরসভা পর্যায়ের টুর্নামেন্ট ২২ জুন শনিবার স্থানীয় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে শুরু হয়েছে।
তিনদিনব্যাপী এ টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ও সদর আসনের এমপি মাহাবুব আরা বেগম গিনি। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মো. আবদুল মতিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সদর উপজেলা শিক্ষা অফিসার আরজুমান আরা গোলেনুর, শাহনাজ বেগম প্রমুখ। টুর্নামেন্টে মোট ৩০টি দল অংশ নেয়। এরমধ্যে বঙ্গবন্ধু পর্যায়ের খেলায় ১৮টি এবং বঙ্গমাতা পর্যায়ে ১২টি দল অংশ নেয়। বঙ্গবন্ধু পর্যায়ে ৯টি দল এবং বঙ্গমাতা পর্যায়ে ৬টি দল বিজয়ী হয়। আজ রোববার বিজয়ী দলগুলোকে নিয়ে দ্বিতীয় পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে। ২৪ জুন সোমবার চুড়ান্ত খেলা।
Image may contain: one or more people, people standing and outdoor

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷