গোবিন্দগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে বিশ্বকাপ ক্রিকেট নিয়ে ৬ জুয়াড়ি আটক
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি টিম এসআই নাজমুল হকের নেতৃত্ব গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ কাঁচা বাজারের মোনতাজের পান-সিগারেটের দোকান হতে অভিযান চালিয়ে বিশ্বকাপ ক্রিকেটের ভারত- পাকিস্তান ম্যাচের সময় Bet 365 প্রোগ্রামের মাধ্যমে মোবাইল ব্যবহার করে জুয়া খেলারত অবস্থায় ১। সোহাগ (৩২) পিং- মৃত মোহাম্মদ আলী সাং- বোয়ালিয়া ২। সাইফুল (২৫) পিং- মৃত- আয়তাল সাং- কাইয়াগঞ্জ ৩। আবুল কালাম (৩৫) পিং হামিদ সাং- শাকপালা ৪। মোন্নাফ (৪২) পিং- আকতার সাং - চাষকপাড়া ৫। ময়নুল হক(৪৫) পিং - মৃত- মজিবর সাং- বামনকুড়ি ও ৬। সামিউল (৩২) পিং মছির উদ্দিন সাং ধর্মা সর্ব থানা গোবিন্দগন্জদের আটক করা করে। এই চক্র দীর্ঘদিন হতে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় BET 365 প্রোগ্রামের মাধ্যমে ডলার দিয়ে জুয়া খেলে আসছিল।উক্ত আসামীদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় জুয়া আইনে একটি মামলা রুজু হয়েছে।ওসি এ,কেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷