https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন - Gaibandha Online Portal

Breaking News

গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন

শিক্ষা জাতির মেরুদন্ড। এ জন্য শিখবো শেখাবো আজকের প্রজন্ম আমাদের আগামীর ভবিষ্যত। এজন্য শিক্ষার্থীদের মাঝে সততার আলো ছড়িয়ে দিতে গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন করা হয়। আজ ২৪ এপ্রিল বুধবার সকালে গাইবান্ধা জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির উদ্যোগে এ উপলক্ষে বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস সাহানা বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সততা স্টোর উদ্বোধন করেন গাইবান্ধার জেলা প্রশাসক মো. আবদুল মতিন।
এসময় জেলা প্রশাসক মো. আবদুল মতিন বলেন, একটি সুন্দর, সৎ, সমৃদ্ধ এবং দুর্নীতিমুক্ত সমাজ ও দেশ গঠনে এই প্রজন্মের শিক্ষার্থীদের মানসিকভাবে তৈরি করতে হবে। তাদের মধ্যে সততার অভ্যাস গড়ে তুলতে হবে। তাহলে ভবিষ্যৎ বাংলাদেশে দুর্নীতি বলে কোনো কিছুর অস্তিত্ব আর থাকবে না। ‘সততা স্টোর’ সততা চর্চার একটি প্লাটফর্ম । নতুন প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং অল্প বয়স থেকেই দুর্নীতি বিরোধী নৈতিকতায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে শিক্ষার্থী বিবেক জাগ্রত করা সততা স্টোরের সবচেয়ে বড় বিশেষত্ব। সততা স্টোরের বিক্রেতা নেই। এ দোকানের প্রকৃত বিক্রেতা হলো বিবেক ও সততা।এখান হতে লভ্যাংশ ব্যয় হবে মানবিক সেবা মুলক কাজে।
Image may contain: 3 people

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷