https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গোবিন্দগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ি এরশাদ পুলিশের হাতে গ্রেফতার - Gaibandha Online Portal

Breaking News

গোবিন্দগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ি এরশাদ পুলিশের হাতে গ্রেফতার


গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩০৫ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ি এরশাদ গ্রেফতার হয়েছে। 
আজ ২৪ এপ্রিল বুধবার সকালে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি টিম এএসআই শওকতের নেতৃত্ব গোবিন্দগঞ্জ পৌরসভাধীন পশ্চিম চারমাথা এলাকা হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী ১। এরশাদ আলী (২৮) কে ৩০৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ১। এরশাদ আলী (২৮) গোবিন্দগঞ্জ উপজেলার বর্ধনকুঠির গ্রামের মৃত এজবর আলী ছেলে।
এখবর নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, উদ্ধারকৃত ইয়াবার মুল্য ৯১৫০০/=টাকা। গ্রেফতারকৃত এরশাদের পুর্বেও আরোও ৩ টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। ইয়াবাসহ গ্রেফতারের ঘটনায় তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
Image may contain: 5 people, people standing

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷