সাদুল্যাপুরের এসিড দিয়ে স্ত্রীর নিন্ম অঙ পড়ার ঘটনায় স্বামী আটক
গাইবান্ধার ধাপের হাটে স্ত্রীর নিন্ম অংশ পোড়ার ঘটনায় রংপুরের পীরগঞ্জে এডিস সন্ত্রাসী হাসানুলকে ১৮এপ্রিল বৃহস্পতিবার গভীর রাতে গ্রেফতার করেছে পীরগন্ঞ্জ থানা পুলিশ।
হাসানুর পীরগঞ্জ উপজেলার ১৪নং চতরা ইউনিয়নের শিপটারী গ্রামের ইউনুছ আলীর ছেলে। ঐ দিন রাতে সাদুল্লাপুর উপজেলার তিলকপাড়া গ্রামের এসিড জাতীয় তরল দাহ পদার্থ দ্বারা ঝলসে যাওয়া শরিফা বেগম এর বাবা শরিফুল ইসলাম সফু বাদী হয়ে পীরগঞ্জ থানায় চারজনকে আসামী করে একটি এজাহার দায়ের করে।
পুলিশ এহাজারটি রেকর্ড ভূক্ত করেন এবং রাতেই পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) মাসুমুর রহমানের নির্দেশে এস,আই শাহাদৎ হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঐ মামলার ১নং আসামী হাসানুর কে গ্রেফতার করতে সক্ষম হয়।
উল্লেখ্য,পাষন্ড স্বামীর এসিড জাতীয় দাহ্য তরল পদার্থে গৃহবধু শরীফা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে রংপুর হাসপাতালে।
পারিবারিক সূত্রে জানা যায়, সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট তিলকপাড়া গ্রামের শরিফুল ইসলাম ওরফে সফু মিয়ার কন্যা শরিফার বিগত ছ’মাস পূর্বে বিয়ে হয় পাশ্ববর্তী পীরগঞ্জ উপজেলার চতরাহাট এলাকার সিপটারি গ্রামের ইউনুছ আলীর পুত্র হাসানুরের সঙ্গে। দু’সন্তানের জনক হাসানুর তার প্রথম স্ত্রীকে তালাক দিয়ে তথ্য গোপন করে নাবালিকা শরিফাকে বিয়ে করে। ছ’মাস যেতে না যেতেই শরিফার উপর নেমে আসে অমানুষিক শারীরিক ও মানুষিক নির্যাতন।
যৌতুক লোভী জামাই হাসানুর হতদরিদ্র শ্বশুর শরিফুল ইসলাম ওরফে সফু মিয়াকে মোটা অংকের টাকার জন্য চাপ সৃষ্টি করে টাকা না পেয়ে শরিফার উপর প্রায়ই কারনে অকারনে হাসানুরসহ তার বাড়ীর লোকজন শারীরিক নির্যাতন করে এবং শরিফাকে বলে তোর বাবা টাকা না দিলে আমি আগের স্ত্রীকে বাড়ীতে আনবো। এ নিয়ে স্বামী স্ত্রীর মাঝে প্রায়ই ঝগড়া বিবাদ চলে আসছিল। এরই জের ধরে গত ১৩এপ্রিল শনিবার রাতে ধুরন্দর স্বামী হাসানুর স্ত্রী শরিফাকে কৌশলে ঘুমের ট্যাবলেট খাওইয়া ঘুমের ভিতর নাবালিকা গৃহবধুর নাভীর নিজ হইতে গোপনাঙ্গ পর্যন্ত এক ধরনের তরল দাহ্য পদার্থ ঢেলে দেয়।
ঘুমেরর মধ্যেই জ্বাতনায় জেগে শরিফা কান্না ও চিৎকার করতে থাকে।
রাতেই স্ত্রীর বাবার বাড়ীতে খবর দিলে শরিফার বাবা ও মা তাকে বাড়ীতে এনে চিকিৎসার জন্য প্রথমে পলাশবাড়ী হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে শরিফা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷