https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 বর্ণিল আয়োজনে গোবিন্দগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের বসন্ত বরণ - Gaibandha Online Portal

Breaking News

বর্ণিল আয়োজনে গোবিন্দগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের বসন্ত বরণ

দক্ষিণী হাওয়া জানান দিচ্ছে বসন্ত বার্তা মানে এবার শীতের পালা শেষ, আসছে বসন্ত। তাই ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গোবিন্দগঞ্জ মহিলা ডিগ্রী কলেজে পালিত হয়েছে বসন্ত বরণ উৎসব। এবারো নিজেদের বসন্তের সাজে সাজতে শিক্ষার্থীরা খোপায়-গলায় ও মাথায় পরেছে বিভিন্ন গাদা ফুলের তৈরি মালা ও পড়নে পড়ে নানা রংয়ের বাসন্তী শাড়ী। আজ ইংরেজি ১৩ ফেব্রুয়ারি এবং বংলা পহেলা ফাল্গুনে গোবিন্দগঞ্জ মহিলা ডিগ্রী কলেজে বসন্ত বরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার কলেজ প্রাঙ্গনে নানা আয়োজন করা হয়। ক্যাম্পাস প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও নতুন পোশাক-পরিচ্ছেদ ও নানা রংগের বাসন্তী শাড়ী পরিধান করেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। এসময় অনুষ্ঠিত এক আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ আহসান হাবিবের সভাপতিত্বে ও কলেজ ছাত্রী রওজাতুল জান্নাত ইশামুনির সঞ্চালনায় বক্তব্য প্রদান ও সঙ্গীত পরিবেশন করেন অত্র কলেজের শিক্ষকবৃন্দ ও ছাত্রীরা।
Image may contain: 3 people

Image may contain: 3 people, people standing

Image may contain: 14 people, people smiling, crowd

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷