https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 হঠাৎ পলাশবাড়ীতে গো-খাদ্যের চরম সংকট - Gaibandha Online Portal

Breaking News

হঠাৎ পলাশবাড়ীতে গো-খাদ্যের চরম সংকট

Image result for গো-খাদ্যে

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হঠাৎ সর্বত্র গো-খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। অধিক মুল্যেও গরুর প্রধান খাবার খড় পাওয়া যাচ্ছে না। উপায়ান্তু না পেয়ে গরুর মালিকরা কচুড়ি পানা সহ লতা পাতা সংগ্রহ করে গরুকে খাওয়াচ্ছেন । 
এতদিন চড়া মুল্যে খড় কিনে সংকট মিটলেও এখন আর তাও পাওয়া যাচ্ছে না। গৃহস্থলিরা গরু নিয়ে চরম বিপাকে পড়েছেন তারা। সাময়িক ভাবে তারা পানিতে হওয়া কচুড়ি পানা দিয়ে গো-খাদ্যের অভাব মেটালেও রোগ ব্যাধির ভয়ে বেশিদিন এটির উপর নির্ভরশীল হতে পারছেন না বলে জানালেন, উপজেলার সদরের গরু খামারী বস মতিন। 
মহদীপুর গ্রামের গরুর খামারী রুনু জানান, দ্বিগুন দামেও গো খাদ্য পাচ্ছিনা।গরুর খাদ্য কিনতে না পেরে তারা কম দামে হাটে গরু বিক্রি করতে দেখা গেছে। মাঠের বাজার গো হাটে সরেজমিনে গিয়ে দেখা যায় কম দামে গরু বিক্রি করে বাড়িতে ফিরছেন কৃষক অনেক কৃষক।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷