সুন্দরগঞ্জে চোলাই মদসহ গ্রেফতার-২
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ চোলাই মদসহ দুই জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার থানা অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহানের বিশেষ নিদের্শনায় এসআই মামুনুর রশিদ মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার খামার ধুবনী গ্রামের শুকারু লালের ছেলে হীরালালকে ১০লিটার চোলাই মদ এবং তালুক সর্বানন্দ সরদার পাড়া গ্রামের কাহাতিয়া রবিদাসের ছেলে কুশাই রবিদাসকে ১২ লিটার মদসহ তাদের বাড়ি থেকে গ্রেফতার করে। এ নিয়ে থানায় পৃথক মামলা হয়েছে। আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷